হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে মহাসড়কের সুরমা চা বাগানের টিন বাংলো এলাকায় রাস্তায় মোটর সাইকেল দাড় করিয়ে সেলফি তুলায় সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেলহক (২১)অজয় রায় (২০)নিহত হয়েছেন।এঘটনায় জয়দেব (২১ মাধবপুর স্বাস্হ্য কমপ্লেক্স এ অনিক বিস্বাস (১৮)কে গুরুত্ব আহত অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।অপর দিকে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পুরাতন মহাসড়কের গোয়াসনগর নামক স্হানে মোটর সাইকেল দুর্ঘটনায় মোঃ তারেক (২৭)ইসতেকার আহম্মেদ(৪০)নিহত হয়েছেন। এ ঘটনায় আলী ইউনুস (৫৫)নামে এক ব্যক্তি কে আশংকাজনক অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোন্তফা সত্যতা নিশ্চিত করেছেন।